সাবেক আইজিপি মামুনের জবানবন্দি: শেখ হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দি নিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এটি শেখ হাসিনার দুঃশাসনের এক অকাট্য দলিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সাবেক আইজিপি যে সাক্ষ্য দিয়েছেন, বিশ্বের কোনো আদালতেই তা দুর্বল প্রমাণ করার সুযোগ নেই। এটি শুধু জুলাই-আগস্টের ঘটনা নয়, গত ১৫ বছরে বাংলাদেশে যত গুম-খুন হয়েছে তারও অকাট্য দলিল।”

জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়, যার ফলে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হন। এতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন সংস্থার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি স্বীকার করেন, সরকারের নির্দেশে অতিরিক্ত বল প্রয়োগ করে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এ ঘটনায় নিজের অপরাধবোধ ও বিবেকের তাড়নায় রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিহতদের পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

এদিকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। ক্ষমা পাবেন কি না, সেটি ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিম। আর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং সাবেক আইজিপি মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button