প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে আব্দুর রহমান সানির নিয়োগ

বঙ্গবার্তা ডেক্স: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা পাবেন।
নিয়োগটি কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বলবৎ থাকবে। এছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



