পুরান ঢাকায় ভূমিকম্পে রেলিং ধসে প্রাণহানি: নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের প্রভাবে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিনজন চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল এলাকার নিকটবর্তী স্থানে।

হঠাৎ কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button