ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে দেশ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের গণহত্যাকারীদের চরিত্র একই ধরনের এবং তারা রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা মূলত দেশের শত্রু।

তিনি আরও বলেন, অতীত ও সাম্প্রতিক সময়ের গণহত্যাকারীদের মানসিকতা এক হওয়ায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের ভুলের সুযোগ নেই।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ ও জামায়াতের ওপর আস্থা হারিয়েছে। এ কারণেই আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকেই সমর্থন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সহযোগীদের তোষামোদ করে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button