ভাসানটেক এলাকায় নারী ও শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দিলেন জাইমা রহমান

আলমগীর হুসাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

‎পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সাহ্‌রি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


‎মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

‎ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button