বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে।”

তিনি জানান, ৭ নভেম্বরকে সামনে রেখে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন,

জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি ও আলোচনা সভা,

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ডকুমেন্টারি ও ভিডিওচিত্র প্রদর্শন,

পোস্টার, ব্যানার এবং ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি।

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিবস উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেবেন।”

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত কর্মসূচিগুলো আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button