ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের গণসংযোগে সাইফুল হক

আলমগীর হুসাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শনিবার (২৪ জানুয়ারি) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে আছরের নামাজ পর্যন্ত পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় কোদাল প্রতীক নিয়ে গণসংযোগ চালানো হবে। পরে আছরের নামাজের পর তেজকুনি পাড়া ও মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই গণসংযোগ কর্মসূচিতে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল হকের সঙ্গে বিএনপি ঢাকা মহানগর উত্তর, শেরে বাংলা নগর থানা এবং ২৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত শেরে বাংলা নগর থানার সব ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন- যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাঁতী দলের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকেও কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
নেতৃবৃন্দ জানান, এই গণসংযোগের মূল উদ্দেশ্য হলো এলাকার জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটারদের সমর্থন অর্জন করা।



