খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি সরকারি প্রটোকলের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সুরক্ষা পাবেন।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক) অনুযায়ী খালেদা জিয়া এখন থেকে এ শ্রেণির ভিআইপি হিসেবে বিবেচিত হবেন। প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে।

এদিকে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার রাতেই শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button