রুলা’র মনোনয়ন নিলেন অ্যাডভোকেট আবু জাফর মানিক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা) নির্বাচন–২০২৫ এ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আবু জাফর মানিক। সোমবার (১০ ডিসেম্বর) তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে মনোনয়ন ফরম নেন এবং রুলা পরিবারের প্রতি শুভেচ্ছা জানান।
এর আগে ৪ ডিসেম্বর ২০২৫ নির্বাচন উপ–কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুস সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রুলার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনসূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ ডিসেম্বর। যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
রুলার সদস্যদের মধ্যে ইতোমধ্যে নির্বাচনী উচ্ছ্বাস তৈরি হয়েছে, আর মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।



