ঢাকা-১৭ এর ১৮ নম্বর ওয়ার্ডে তারেক রহমানের পক্ষে বিএনপির নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত

মেহেরুন নেসা ময়না: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের ১৮ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা হয়েছে। ১৮ নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ে প্রচারণা কার্যক্রম কিভাবে আরোও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে আলোচনা হয়। যেখানে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) প্রচারাভিযানে উপস্থিত ছিলেন নূর হোসেন নুরু , সভাপতি ১৮ নং ওয়ার্ড , গুলশান থানা। শফিকুল ইসলাম শাহীন, সদস্য, ঢাকা মহানগর উত্তর- বিএনপি। টিম লিডার- কাজী মহিউদ্দিন আহমেদ খোকন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ৯০ এর গণ আন্দোলনের নেতা। শাহজাহান কবির, সিনিয়র যুগ্ন আহবায়ক, গুলশান থানা। ওয়াসিম আকরাম, সাধারণ সম্পাদক ১৮ ওয়ার্ড।জনাব আনোয়ার, সৈয়দ মো: হারুন অর রশিদ । আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল- কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক, জেবিএবি সহ অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

প্রচারাভিযান চলাকালীন সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উল্লাস ও উৎসাহ দৃশ্যমান ছিল। নেতাকর্মীরা সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন এবং ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ভোটের প্রচারণা আগামী দিনে আরও বিস্তৃত রোড শো, সভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে অব্যাহত থাকবে।



