গ্রন্থমেলায় আলো ছড়ানো উল্লেখযোগ্য গ্রন্থগুলো

নিজস্ব প্রতিবেদক: নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষের পথে এবারের অমর একুশে গ্রন্থমেলা। আগামী রবিবার (১৫ মার্চ) মেলার শেষ দিন। নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হলেও বইপ্রেমীদের আগ্রহে মেলাজুড়ে ছিল ভিন্ন এক আবহ।
মেলার শেষ সময়ে এসে আলোচনা ও পাঠকের আগ্রহে যে বইগুলো বিশেষভাবে আলো ছড়িয়েছে, তার মধ্যে রয়েছে লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবালের “যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা” ও “প্রবহমান প্রেমের নদী বাংলা”।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. আব্দুর রাজ্জাক রচিত “বাংলাদেশের স্বাস্থ্যসেবায় স্মরণীয় বরণীয় যাঁরা”, শেফালী দাসের “প্রিয় সখা”, আজমীর রহমান খান ইউসুফজাইয়ের “অদৃশ্য প্রতিধ্বনি”, মেহেরুননেসা খানের “সভ্যতার সানগ্লাস”, ড. ফারহানা ইয়াসমিনের “গল্প সমগ্র” এবং আব্দুল আলীম সুপ্রিয়া সের “পাঠশালায় আয়” পাঠকদের নজর কাড়ে।
তালিকায় আরও রয়েছে সুকুমার চক্রবর্তীর “আয়না মহল”, নাহিদ হোসেনের “ভূতের বিয়ে”, সুবর্ণা রায়ের “তবুও তুমি”, জুলেখা উসমানী জেলির “অন্তঃকরণ”, শিউলী শিলার “বসন্তে ভালোবাসা”, মো. মাহতাব উদ্দীনের “স্বাধীনতার মূল্য কত” এবং অনীক রহমান বুলবুলের “ইচ্ছে ডানার জলফড়িং”।
বিভিন্ন ধারার সাহিত্যকর্মে সমৃদ্ধ এসব বই পাঠকদের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবারের গ্রন্থমেলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button