একটা দল নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে : হুম্মাম কাদের চৌধুরী

আলমগীর হুসাইন: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, একটা দল আগামী নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্বাচন পিছানোর পায়তারা করছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের বীর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এই সন্তান আরো বলেন, আমরা গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নাম শুনতাম। তবে আমরা হয়তো মাঝে মাঝে ভুলে যেতাম সামনের কাতারে এই জিয়া মঞ্চের কর্মীরাই দাঁড়িয়েছে। আমি আমাদের মুরুব্বিদের বলব, আমাদের ১১ টা অঙ্গ সংগঠনের মধ্যে জিয়া মঞ্চের নামটা দ্রুতই নেয়া আসা হোক।

তিনি দাবি করে বলেন, এখন যারা আমাদের বিরোধিতা করছে, এক সময় তারা আমাদের জোটের মানুষ ছিল। যে বিশ্বাস নিয়ে তারা একই কাতারে দাঁড়িয়ে ছিল সেই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা এখন নির্বাচন পিছানোর পাঁয়তারা করছে। আপনাদের সকলকে বলবো যারা এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত আছে তাদের প্রতিরোধ আপনারাই করবেন।
আয়োজিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।



