মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশীতে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিবাহ বাড়ি নামে ছয়তলা ভবনটির শীর্ষ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১টা ২৭ মিনিটে। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভানোর কাজ চলছে এবং আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “রাত ১০টা ১২ মিনিটের দিকে আমরা খবর পাই যে কালশীর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুন লেগেছে। দ্রুত আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button