প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বঙ্গবার্তা প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই দাবি করেন।

দুদু বলেন, “হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। টাকা লুট করেছে, গণহত্যা করেছে, ক্ষমা চায়নি। জনগণের আদালতে বিচার হবেই। বর্তমান সরকার যে বিচার শুরু করেছে, আসল বিচার করবে পরের সরকার।”

চব্বিশের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পরে যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অথচ বিএনপিতে লুটপাট-দুর্নীতি নেই, মানুষ সবসময় বিএনপির পক্ষেই থাকে।”

তিনি বলেন, “১৪ ও ১৮ সালের ভোট হয়েছিল রাতের অন্ধকারে। ৭২ থেকে ৭৫ ছিল আরেকটি কালো সময়। শেখ মুজিব নির্বিচারে মানুষ হত্যার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিলেন, দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যায়, অথচ তিনি বলেছিলেন ‘আমি কিছু দিতে পারব না’। শেখ পরিবার ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, শেখ মুজিব নন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button