ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ঢাবি হলগুলোতে বহিরাগত থাকার নিষেধাজ্ঞা
প্রতিবন্ধকতা মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন সম্পন্নের আহ্বান ভিসির
বঙ্গবার্তা প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না। শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে থাকতে পারবেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, যেকোনো বাধা-বিপত্তি, ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের ঐক্য ধরে রেখে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই।”



