ব্যতিক্রমী পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা: চুয়াডাঙ্গা-২ আসনে ধানের টব ঝুলিয়ে নজির স্থাপন

আলমগীর হুসাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যখন ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, তখন চুয়াডাঙ্গা-২ আসনে দেখা গেছে একদম ব্যতিক্রমী এবং পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা। প্রচলিত পোস্টার-ফেস্টুনের ভিড় থেকে বেরিয়ে এখানে দেখা গেছে জীবন্ত ধান গাছকে ভোটের প্রতীক হিসেবে ব্যবহার করার অভিনব উদ্যোগ।

চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম গ্রাম দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মাটিতে রোপণ করা ছোট জীবন্ত ধান গাছ টবসহ বাঁশের খুঁটির মাথায় ঝুলিয়ে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। দূর থেকে দেখলেই নজর কাড়ে সবুজ ধানের শীষের টব – যা গ্রামের মানুষের কাছে শুধু দৃষ্টিনন্দনই নয়, বরং পরিবেশবান্ধব প্রচারণার এক বৈচিত্র্যময় নমুনা হয়ে উঠেছে।
এই অভিনব প্রচারণার মূল উদ্যোক্তা সাবেক ছাত্রদল নেতা জনাব জাহাঙ্গীর আলম। তাঁর সঙ্গে আছেন আরিফুল ইসলাম, আসাদুর রহমান, পাপন, লিপু , মুজাহিদ, জামাল হোসেন, সোহাগ, ওহিদুল ইসলাম, রাজুসহ আরও অনেকে। গ্রামজুড়ে এই ব্যতিক্রমী প্রচারণা ছড়িয়ে পড়তেই মানুষের মুখে মুখে প্রশংসা আর ইতিবাচক মন্তব্য।

এ উদ্যোগ সম্পর্কে জনাব জাহাঙ্গীর আলম বলেন,
“আমাদের প্রার্থী অত্যন্ত যোগ্য ব্যক্তি। তিনি একাধারে জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র উপ কোষাধক্ষ্য, বিজিএমইএ প্রেসিডেন্ট, সমাজসেবক ও শিক্ষিত ভদ্রলোক। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উন্নয়নের ওয়াদা করেছেন তিনি। তাঁর নেতৃত্বে এ অবহেলিত চুয়াডাঙ্গা জেলাকে দেশের অন্যতম উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।”
চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জনাব মাহমুদ হাসান খান বাবু। এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ, উন্নয়ন পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা এবং এলাকার প্রতিটি মানুষের সঙ্গে তার আন্তরিক আচরণের কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন।
সব মিলিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের এই পরিবেশবান্ধব ও সৃজনশীল নির্বাচনী প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জীবন্ত ধানের সবুজ শীষ যেমন কৃষকের আশা, তেমনি নির্বাচনী মাঠেও এটি হয়ে উঠেছে পরিবর্তনের প্রতীক।



