ডাকসু নির্বাচন: ইশতেহার প্রকাশে সবার আগে ছাত্রদল

আলমগীর হুসাইনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে প্রথম ইশতেহার ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহার পাঠ করেন।

ঘোষিত ইশতেহারে মোট ১০টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা, ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

ছাত্রদলের ১০ দফা মূল অঙ্গীকার:

১. আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস: শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আনন্দময়, নিরাপদ ও বাসযোগ্য ক্যাম্পাস নির্মাণ।
২. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন: নারীর স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ।
৩. স্বাস্থ্যসেবা ও অন্তর্ভুক্তি: মানসম্মত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বীমা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ।
৪. শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন: কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার যুগোপযোগী রূপান্তর এবং গবেষণার মান উন্নয়ন।
৫. পরিবহন ব্যবস্থা উন্নয়ন: ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু এবং যাতায়াত সহজীকরণ।
৬. প্রশাসনিক সেবা সহজতর: হয়রানিমুক্ত সেবা, শিক্ষা ঋণ সুবিধা এবং ক্যাম্পাসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৭. সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রম: তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ক্রীড়া ও সংস্কৃতিতে উৎসাহ দেওয়া।
৮. ডিজিটাল নিরাপত্তা: ডিজিটাল সুবিধা বৃদ্ধি, সাইবার সিকিউরিটি জোরদার এবং সাইবার বুলিং প্রতিরোধ।
৯. পরিবেশবান্ধব ক্যাম্পাস: বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলা।
১০. কার্যকর ডাকসু: সক্রিয় ডাকসু গঠন এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানো।

ইশতেহার পাঠ শেষে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের চাহিদা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা একটি বাস্তবভিত্তিক রূপরেখা তৈরি করেছি। ডাকসু নির্বাচনে জয়ী হলে আমরা এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button