বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: হুম্মাম কাদের চৌধুরী 

আমরা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানরা, সাম্প্রতিক কিছু গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে তাঁর নামের অপব্যবহার দেখে গভীরভাবে ব্যথিত।

গতকাল (০৮/০৯/২০২৫) কিছু অনলাইন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলে আমাদের বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ও নাম ব্যবহার করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সন্তানদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে উল্লেখিত ঘটনার সাথে আমাদের, অর্থাৎ প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনোরূপ সম্পৃক্ততা নেই। আমাদের বাবার ছবি ও নাম ব্যবহার করে অন্যের সংবাদ প্রচার করা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের সম্মানহানির অপচেষ্টা ও সংবাদ প্রচারের কাটতি বাড়ানোর প্রয়াস। এই ধরনের কার্যক্রম থেকে সকল ব্যক্তি ও গণমাধ্যমকে বিরত থাকার জন্য সতর্ক ও অনুরোধ করা হচ্ছে।

সন্দেহের অবকাশ দূর করতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, তাঁর স্ত্রী (আমাদের মা) এবং তাঁর তিন সন্তানের বাইরে অন্য কোনো আত্মীয়ের কর্মকাণ্ড, বক্তব্য বা আচরণের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর কোনো সম্পর্ক নেই এবং তাঁর নামের সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যাবে না।

অতএব, আমরা সকল গণমাধ্যম ও ব্যক্তিকে অবগত করছি যে, আমাদের পিতার তাঁর উত্তরাধিকার ও মর্যাদা রক্ষার স্বার্থে, তার নামের কোনো প্রকার ভুল উপস্থাপন, অপব্যবহার, বা তাঁর সুনাম ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা তাঁর উত্তরাধিকারীরা কোনোভাবেই মেনে নিবে না এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করবে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এর পক্ষে
হুমাম কাদের চৌধুরী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button