খুলনায় বিএনপি সদস্যসচিবের বাড়িতে ককটেল হামলা

প্রতিবাদে সমাবেশ ঘোষণা

বঙ্গবার্তা প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রূপসা থানার ওসি মুহম্মদ মাহফুজুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে বুধবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে ৩টায় রূপসার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, শেখ আবু হোসেন বাবুর বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button