ঢাকা-১৭ আসনে অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহে প্রশিক্ষণ ও উদ্বোধনী অনুষ্ঠান

আলমগীর হুসাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহ পদ্ধতি সম্পর্কে ভোটারদের সচেতন ও দক্ষ করে তুলতে ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক প্রশিক্ষণমূলক সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে ধাপে ধাপে দেখানো হয় কিভাবে একজন ভোটার খুব সহজে অনলাইনে নিজের ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন এবং সেই স্লিপ ব্যবহার করে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম, প্রধান সমন্বয়ক, ঢাকা-১৭ আসন নির্বাচন পরিচালনা কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আ ক ম মোজাম্মেল হক, সদস্য, নির্বাহী কমিটি, বিএনপি; কাজী মহিউদ্দিন আহমেদ খোকন, সাবেক দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল; আকবর আলি সিরাজী, দপ্তর সম্পাদক, ঢাকা-১৭ নির্বাচনী আসন।


আরো উপস্থিত ছিলেন ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সোহেল আহমেদ, শফিকুল ইসলাম আকন্দ, সৈয়দ হারুনু অর রশিদ, মাহাবুবুল আহসান ও ইকবাল হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোটারদের কাছে সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহ পদ্ধতি সহজ হওয়ায় ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button