বাংলাদেশসহ ৯ দেশের ওপর ইউএই’র ভিসা নিষেধাজ্ঞা

বঙ্গবার্তা প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

ইউএই অভিবাসন কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো— বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। শুধু পর্যটন ও কর্ম ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতেও এই দেশগুলোর নাগরিকরা আর সুযোগ পাবেন না।

দেশটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক মহামারি– এসব বিষয়কে ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বাইরে বিস্তারিত কোনো কারণ জানায়নি আমিরাত সরকার।

বর্তমানে উল্লিখিত দেশগুলোর অনেক নাগরিক ইউএই ভিসার জন্য আবেদন করতে পারছেন। কিন্তু ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে আর আবেদন করা যাবে না। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এ ধরনের পদক্ষেপ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বহু শ্রমনির্ভর জনগোষ্ঠীর জন্য বড় ধাক্কা হতে পারে বলে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button