দামুড়হুদা উপজেলা যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দামুড়হুদা উপজেলা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, দেশনেত্রীর দ্রুত সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা। দলীয় নেতৃবৃন্দ তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



