ঢাকা-১৭ আসনে প্রাণবন্ত প্রচারণা ও সুসংগঠিত মাঠ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন নাজিম উদ্দিন আলম

আলমগীর হুসাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এ চলছে ব্যাপক ও প্রাণবন্ত প্রচারণা এবং সুসংগঠিত সাংগঠনিক কার্যক্রম। এই কার্যক্রমের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নাজিম উদ্দিন আলম – যিনি দলের ভেতরে পরিচিত একজন ‘কর্মীদের কর্মী’ হিসেবে।


নাজিম উদ্দিন আলমের অক্লান্ত পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং স্বচ্ছ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ঢাকা-১৭ আসনের নির্বাচনী মাঠ দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। তার নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট প্রার্থনা কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।


নাজিম উদ্দিন আলম ভোলা জেলার সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬, ২০০১ ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে ভোলা-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


ঢাকা-১৭ আসনে তার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন কাজী মহিউদ্দিন আহমেদ খোকন (সাবেক দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ৯০-এর আন্দোলন), এ কে এম মোজাম্মেল হক, সদস্য-নির্বাহী কমিটি, বিএনপি।  নব্বই দশকের ছাত্রনেতা মোহাম্মদ সোহেল, মো. ইকবাল হোসেন, সৈয়দ হারুন অর রশিদ, মাহবুবুল আহসান, মো. আনোয়ার, মো. ইকবাল, অ্যাডভোকেট মো: বেলায়েত হোসেন, মো: গোলাম হোসেনসহ আরও অনেক নেতাকর্মী। এছাড়া জনসংযোগ উপকমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন আলমগীর হুসাইন, মাসুদ রানা, জাহাঙ্গীর আলমসহ অনেকে।


উল্লেখ্য, ঢাকা-১৭ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। যুগ্ম সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।  দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন মো. আকবর আলী সিরাজী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button