১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করেন।

সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর।
এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই-বাছাই।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার – প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

ভাষণে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য। এজন্য নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং কার্যত অচল হয়ে পড়া পোস্টাল ভোটব্যবস্থাকে পুনরায় কার্যকর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button