ক্ষমতায় গেলে ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদন: বিএনপি ক্ষমতায় এলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী ভাতা চালুর পরিকল্পনা তাদের রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় সচেষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের টেকসই উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনদের অবদান অপরিসীম। তাই তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামি স্কলারদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করার অপচেষ্টা চলছে, যা সমাজে অস্থিরতা ডেকে আনতে পারে। ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে ফেতনা সৃষ্টির সুযোগ না দিতে আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের মানুষের ঐক্য অপরিহার্য। তিনি আগামী নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন কামনা করেন এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button