২১ বছর পর পৈত্রিক নিবাস বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ বছর পর নিজ পৈত্রিক নিবাস বগুড়ায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী হয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বগুড়ায় পৌঁছাবেন। সফরের অংশ হিসেবে শহরের ঐতিহাসিক আলতাফুননেছা খেলার মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এর পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সফরকে কেন্দ্র করে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে নিজ এলাকায় ফিরে পেতে স্বজন, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। তাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন হাজারো মানুষ। সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি।
উল্লেখ্য, বগুড়া-৬ সদর আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এর আগে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার একই আসন থেকে তারেক রহমান বিপুল ভোটে বিজয় অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় নেতাকর্মীরা।দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফর বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button