এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর ফলের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

এবার ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

বোর্ডভিত্তিক ফলাফল

ঢাকা বোর্ড: ৬৪.৬২%

রাজশাহী বোর্ড: ৫৯.৪০%

কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%

যশোর বোর্ড: ৫০.২০%

চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%

বরিশাল বোর্ড: ৬২.৫৭%

সিলেট বোর্ড: ৫১.৮৬%

দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%

ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%

কারিগরি বোর্ড: ৬২.৬৭%

মাদরাসা বোর্ড: ৭৫.৬১%

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ফলাফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন নীতি’ অনুসারে।

এ বছরও ফল প্রকাশের সময় কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান রাখা হয়নি। সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড একযোগে তাদের নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button