পুলিশের লুট হওয়া একটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব

বঙ্গবার্তা প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব ১০। এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল ৬ সেপ্টেম্বর শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন আজগর আলী হাসাপাতাল এলাকায় কতিপয় ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।

প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, উক্ত আভিযানিক দল দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষ্যে বর্ণিত স্থানে পৌছামাত্র একজন আসামি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মো: রনি @ শুটার রনি (৪০), পিতা- মো: ইউসুফ আলী, সাং- চিকন্দি, গয়ঘর, থানা- পালং মডেল সদর, জেলা- শরীয়তপুর, এ/পি সাং- যুক্তিবাদি গলি, দোলাইরপাড়, থানা- শ্যামপুর মডেল, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তার কাছ হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ০৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র যা সে অবৈধভাবে তার হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামি শুধু মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট তৈরী করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button