সোমবার শপথ নেবে নতুন সরকার, সকালে এমপিদের – বিকালে মন্ত্রীদের

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে একই দিন বিকেলে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চলছে সমন্বিত আয়োজন।
নতুন সংসদের যাত্রা শুরু এবং সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



