জাতীয় নির্বাচন সামনে: বিএনপির দুই শতাধিক নেতাকে প্রার্থিতার সবুজ সংকেত

বঙ্গবার্তা প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে দুই শতাধিক নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। অনেক এলাকায় যাচাই–বাছাই চলছে এবং সমমনা জোটের সঙ্গে আসন সমঝোতার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ঢাকার আসনে সবুজ সংকেত পাওয়া প্রার্থীরা
ঢাকার ১৫টি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী নিশ্চিত করা হয়েছে।
ঢাকা-৪ : তানভীর আহমেদ রবীন (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি)
ঢাকা-৮ : মির্জা আব্বাস (স্থায়ী কমিটির সদস্য)
ঢাকা-১৩ : ববি হাজ্জাজ (চেয়ারম্যান, এনডিএম)
ঢাকা-১৬ : আমিনুল হক (আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
ঢাকা-১৭ : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (চেয়ারম্যান, বিএনপি সমমনা দল বিজেপি)
ঢাকার বাইরের উত্তরাঞ্চলে
পঞ্চগড়-১ : ব্যারিস্টার নওশাদ জমির (ব্যারিস্টার জমিরউদ্দিনের ছেলে)
পঞ্চগড়-২ : ফরহাদ হোসেন আজাদ
কুড়িগ্রাম-৩ : তাসভীরুল ইসলাম
পাবনা-২ : একেএম সেলিম রেজা হাবিব
পাবনা-৩ : হাসান জাফির তুহিন
পাবনা-৪ : হাবিবুর রহমান হাবিব
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
চুয়াডাঙ্গা-১ : শামসুজ্জামান দুদু
চুয়াডাঙ্গা-২ : মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-৪ : সাইফুল ইসলাম ফিরোজ
দক্ষিণাঞ্চলে
যশোর-৩ : অনিন্দ্য ইসলাম অমিত
খুলনা-৩ : রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪ : আজিজুল বারী হেলাল
পটুয়াখালী-৪ : এবিএম মোশারফ হোসেন
ভোলা-২ : হাফিজ ইব্রাহীম
ভোলা-৩ : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ভোলা-৪ : নুরুল ইসলাম নয়ন
বরিশাল-১ : জহির উদ্দিন স্বপন
বরিশাল-৩ : জয়নুল আবেদীন
বরিশাল-৪ : রাজীব আহসান
মধ্যাঞ্চলে
ফরিদপুর-৪ : শহীদুল ইসলাম বাবুল
জামালপুর-১ : রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর-৩ : মোস্তাফিজুর রহমান বাবুল
টাঙ্গাইল-৫ : সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪ : ওহাব আকন্দ
সিলেট বিভাগে
সুনামগঞ্জ-১ : মাহবুবুর রহমান
তরুণ নেতৃত্ব ও ছাত্রদল
এবারের মনোনয়নে তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে একাধিকজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ঐক্যের বার্তা
একই আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় তাদের সবাইকে আলোচনায় ডেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন তারেক রহমান। দলের সিদ্ধান্ত না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



