কেরানীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১০

গোলাম রাজীব: রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের ১১০ কেজি গাঁজাসহ মো. ইউনুস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কেরানীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউনুস।

গ্রেফতারকৃত ইউনুস বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদল পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে র‍্যাব জানিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button