মাগুরার সাবেক এমপির ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতাঃ মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) কে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভারত পালানোর প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন খবরের ভিত্তিতে তাঁরা অভিযান চালান। রেলস্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামানকে আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ইতোমধ্যে মাগুরা সদর থানাকে খবর দেওয়া হয়েছে এবং সেখানকার পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গায় রওনা হয়েছেন। মাগুরা পুলিশ পৌঁছানোর পর তাঁর ব্যাগের তালা খুলে দেখা হবে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলীও নিশ্চিত করেছেন যে তাঁরা আশরাফুজ্জামানকে আনতে একটি দল চুয়াডাঙ্গায় পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button