ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান-২ গোল চত্বরে বিএনপির ব্যাপক নির্বাচনী প্রচারণা

আলমগীর হুসাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের গুলশান-২ গোল চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়েছে। প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


প্রচারণা শেষে নির্বাচনী গণসংযোগ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচনী গণসংযোগ উপ-কমিটি, গুলশান থানার যুগ্ম সমন্বয়ক মোঃ হুমায়ুন কবির ও যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ।
এ সময় জনসংযোগ উপ-কমিটির সদস্য মোঃ আলমগীর হুসাইন, মাসুদ রানা, আজাদ হোসাইন, শেখ তুলু, মোবারক, কাজী মাসুদ, ডঃ নাঈম, পাপ্পু, বাপ্পি, জুয়েল, বোরহান উদ্দিনসহ বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রচারাভিযান চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তৃতায় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।


ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা আগামী দিনে আরও বিস্তৃত রোড শো, জনসভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button