রুলা’র মনোনয়ন নিলেন অ্যাডভোকেট আবু জাফর মানিক

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা) নির্বাচন–২০২৫ এ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আবু জাফর মানিক। সোমবার (১০ ডিসেম্বর) তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে মনোনয়ন ফরম নেন এবং রুলা পরিবারের প্রতি শুভেচ্ছা জানান।

এর আগে ৪ ডিসেম্বর ২০২৫ নির্বাচন উপ–কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুস সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রুলার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনসূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ ডিসেম্বর। যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

রুলার সদস্যদের মধ্যে ইতোমধ্যে নির্বাচনী উচ্ছ্বাস তৈরি হয়েছে, আর মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button