রুলা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা: ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ইউনিভার্সিটি ল’ এলামনাই অ্যাসোসিয়েশন (রুলা)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আজ (৪ ডিসেম্বর ২০২৫) নির্বাচন উপকমিটির আহবায়ক মোহাম্মদ আবদুস সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২৫, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে।
নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু জাফর শেখ মানিক নির্বাচন কমিটির আহবায়ক ও যুগ্ম আহ্বায়কদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “আগামী নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ দিনটি আমাদের জন্য এক মহামিলনের—অনেকদিন যাদের সঙ্গে দেখা হয় না, নির্বাচন আমাদের সবাইকে একসঙ্গে করে, যা অত্যন্ত আনন্দের।”
রুলা নির্বাচনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।



