ঢাকা-১২ আসনে ‘কোদাল’ প্রতীকে সাইফুল হকের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ (সংসদীয় আসন ১৮৫) থেকে ‘কোদাল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী জননেতা সাইফুল হক।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাইফুল হক বলেন,
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। ঢাকা-১২ এর মানুষের আস্থা ও সমর্থন নিয়ে আমরা পরিবর্তনের রাজনীতি এগিয়ে নিতে চাই।”
দাখিল প্রক্রিয়ায় বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী এলাকায় প্রচারণা জোরদার করতে মাঠে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট দলীয় নেতা-কর্মীরা।
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে সাইফুল হকের অংশগ্রহণকে ঘিরে উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিক রূপ পাবে।



