সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০.৪৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এ দায়িত্ব পালন করেন, কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭ টি আসনের সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন।



