শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, ফলের অপেক্ষা

বঙ্গবার্তা প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী। এবারের নির্বাচনে ব্যালটের আকারও বড় হয়েছে। ডাকসু নির্বাচনে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার হবে।
দিনভর ভোটগ্রহণ শেষে এখন সবাই ফলাফলের অপেক্ষায়।



