তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি, গঠিত হলো বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিশেষ কমিটি গঠন করেছে দলটি। সোমবার (১৫ ডিসেম্বর) এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে বিএনপির ১০ বিভাগের সাংগঠনিক সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরাও কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তার প্রত্যাবর্তন ঘিরে সম্ভাব্য কর্মসূচি, জনসমাগম ব্যবস্থাপনা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্বাগত কর্মসূচিকে সুশৃঙ্খল ও অর্থবহ করতে শিগগিরই বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button