বিএনপি নেতা বকুলের শ্বশুর আফসার উল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের শ্বশুর আফসার উল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার বাদ আসর নড়াইল সদর মডেল মসজিদ সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পাওয়ার পর প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়।

মরহুম আফসার উল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক ও সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী আবু জাফর মানিক প্রমুখ।
এ ছাড়া মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক সিটি মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
পরদিন শুক্রবার নড়াইল সদর উপজেলার স্থানীয় মসজিদগুলোতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।



