বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হলো।
দলীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলীয় নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে দলের যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে এই পদায়নকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



