ফার্মগেট থেকে মিছিলের প্রস্তুতিকালে অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল সংলগ্ন এলাকা ও শেরে বাংলা নগর সড়কে এ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই এবং এখন পর্যন্ত ৩০-৩৫ জনকে আটক করেছি। অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, যেসব স্থানে মিছিলের প্রস্তুতি চলছিল, সেসব এলাকা চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যার আওতায় এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button