ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, যেকোনো সময় ঘোষণা

নির্বাচন কমিশন ভবন।

কমিশনের বৈঠকে চূড়ান্ত হয়েছে নির্বাচনের কর্মপরিকল্পনা, জানানো হতে পারে বিস্তারিত

আলমগীর হুসাইনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে। এখন যেকোনো সময় এই রোডম্যাপ ঘোষণা করতে পারে কমিশন।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এক বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। বৈঠকে রোডম্যাপের খসড়া অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে ইসি সূত্র।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছুই চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনও হয়েছে। এখন শুধু টাইপিং চলছে।”

এদিকে পুনঃনির্ধারিত সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসি’র শুনানি আজ বিকেলে শেষ হচ্ছে। শুনানি শেষে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেবেন। সেখানেই রোডম্যাপের বিস্তারিত প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেন। তখন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, রোডম্যাপ বিষয়ে বিস্তারিত ইসি সচিব ব্রিফ করবেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, “নির্বাচনী কর্মপরিকল্পনার ড্রাফ্ট করা হয়েছে। এই সপ্তাহেই তা কমিশনে উপস্থাপন করে অনুমোদন দেয়া হবে।”

রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের সময়সূচি, প্রার্থিতা যাচাই-বাছাই, মনোনয়ন জমা, ভোটগ্রহণ, পর্যবেক্ষণসহ যাবতীয় কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করা হবে। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button