পলাশপাড়া যুব সমাজের আয়োজনে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট; চ্যাম্পিয়ন সজিব মালিকের দল

নিজস্ব প্রতিবেদক: শহীদ ওসমান হাদীর স্মরণে পলাশপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ক্রিকেট খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুনজুরুল জাহিদ। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ও  চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তোহফাতুর রাব্বি (রিংকু), । তিনি খেলোয়াড়দের দক্ষতা ও খেলাধুলার প্রতি ভালোবাসার প্রশংসা করেন।
টুর্নামেন্টে সজিব মালিক (সজীব)-এর অধিনায়কত্বে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেওয়া তার দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর এবং শেষ পর্যন্ত সজিব মালিকের দলই ট্রফি জিতে নেয়।


স্থানীয় খেলোয়াড়, দর্শক এবং অতিথিদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল প্রাণবন্ত যেখানে খেলাধুলা একাত্ম করেছে তরুণদের উদ্যম, স্মৃতিচারণ করেছে শহীদ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা, আর উজ্জীবিত করেছে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রত্যয়ে।

উক্ত ক্রিকেট টুর্নামেন্ট টি পরিচালনা করেন শিক্ষক ফরজন আলী ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button