নির্বাচনের আগে আসছে নতুন ২ হাজার এএসআই

নিজস্ব সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশে নতুন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, শিগগিরই ২ হাজার নতুন এএসআই নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে আরও ২ হাজার এএসআই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ তথ্য জানান। তিনি বলেন, “আট হাজার এএসআই চাওয়া হয়েছিল, আপাতত চার হাজারের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই।”

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী জাতীয় নির্বাচনকে রোল মডেল করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না এবং এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button