দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন ও জাতি গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, দেশের জন্য কিছু করার মানসিকতা ও দায়বদ্ধতা সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যেই থাকা প্রয়োজন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট-এ ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আলোচনায় জাইমা রহমান বলেন, সমাজে উপস্থিত মানুষের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও দেশের কল্যাণে একসঙ্গে বসে আলোচনা করার মধ্যেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য নিহিত। ভিন্ন মত ও চিন্তার সমন্বয়ই একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনে সহায়ক বলে তিনি মন্তব্য করেন।
নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সব সমস্যার সমাধান বা সব প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে বিশ্বাস করেন, প্রত্যেক মানুষ নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারেন। এই মানসিকতা নিয়েই তিনি আলোচনা সভায় অংশ নিয়েছেন – শুধু বলতে নয়, বরং শুনতে, শিখতে এবং সম্মিলিতভাবে এগিয়ে যেতে।
নারীর ভূমিকার বিষয়ে জাইমা রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে পিছিয়ে রেখে বাংলাদেশ দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন অর্জন করতে পারবে না। জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button