দুই দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন।
রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।
মাহদী আমিন জানান, সফরের অংশ হিসেবে রোববার তারেক রহমান ইয়ুথ পলিসি বিষয়ক এক সংলাপে অংশ নেবেন। একই সময়ে ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন সিলেট অঞ্চলে তারেক রহমানের সাম্প্রতিক সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরিতে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বিনামূল্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে তা দেশের নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে।
ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন তিনি।
দীর্ঘ সময় পর তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button