তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন নির্বাচন কমিশনার মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে ভাষণ ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে রেকর্ড করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, তফসিল ঘোষণা আগামী বুধবার সন্ধ্যায় অথবা সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যেই হতে পারে। তিনি বলেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের পর তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।

ইসির পক্ষ থেকে জানা গেছে, তফসিল ঘোষণা সিইসির ভাষণের মাধ্যমেই প্রচার করা হবে। এজন্য ইতোমধ্যে বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পরই সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হতে পারে এবং সেদিনই সন্ধ্যার দিকে তা প্রচার করা সম্ভব। কোনো কারণে বুধবার ঘোষণা না হলে পরের দিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

এবারের জাতীয় নির্বাচনে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্র ইঙ্গিত দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন, যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button