ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে কড়াইল মাঠ থেকে বেলাল মসজিদ ও বায়তুল নূর মসজিদ সংলগ্ন এলাকায় বিএনপির ব্যাপক নির্বাচনী প্রচারণা

মাসুদ রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল মাঠ থেকে হযরত বেলাল মসজিদ ও বায়তুল নূর মসজিদ সংলগ্ন সকল বসতিতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকা বিএনপি। প্রচারণাকালে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে।

প্রচারণা শেষে নির্বাচনী জনসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন জনসংযোগ উপ-কমিটির সদস্য সৈয়দ হারুনুর রশিদ, ইকবাল হোসেন, সাজিদুর রহমান সাজু, আব্দুর রহিম মিয়া, নাসির উদ্দিন, মনির হোসেন বাপ্পা, রকিন হোসেন, এম এন ইসলাম, মোঃ আব্দুল মালেক, জাহিদ মিয়া, মাজহারুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোঃ আসিফ নজরুল। সভা ও প্রচারণায় বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারাভিযান চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তৃতায় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে এবং ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।



