জিয়া ও খালেদার সমাধিতে সাইফুল হকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।

এ সময় সাইফুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, শেরেবাংলা নগর থানা ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন, আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক ঢাকা ১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক সভাপতি ঢাকা মহানগর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গোলাম রাজীব , কেন্দ্রীয় সংগঠক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিকসা শ্রমিক সংহতি।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত নেতারা প্রয়াত জিয়া ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ও আগামীর বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।



